ঢাবি ছাত্র: মিজানুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের সংগঠন বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (চন্দ্রদ্বীপ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে তাওহীদ সভাপতি এবং মো. হামিম আল আজাদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের সন্তান মিজানুর রহমান।
মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের প্রাণিবিদ্যা (Zoology) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্সে অধ্যয়নরত।
বরিশাল জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও কল্যাণে কাজ করে সংগঠনটি। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় মিজানুর রহমান সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করার সুযোগ পাবেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ছাত্রকল্যাণ সংগঠনের নেতৃত্বে মিজানুর রহমানের দায়িত্বপ্রাপ্তির খবর এলাকায় আনন্দের সৃষ্টি করেছে।
নবগঠিত কমিটির নেতৃত্বে বরিশালের শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
