ক্যাম্পাসের শহীদ মিনারে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের গ্রুপ ফটো
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫ম ব্যাচের ফেয়ারওয়েল ও র্যাগডে অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই ২০২৬ তারিখে কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাইভা পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কেক কেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষকদের পক্ষ থেকে স্নাতক সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান উম্মে আনোয়ার সাবেরা সুলতানা এবং বিভাগের সিনিয়র প্রভাষক স্যামল স্যার, নুরুল হুদা ও বিশ্বজিৎ বালা বক্তব্য রাখেন। তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। এ ব্যাচে মোট ছাত্র-ছাত্রী ছিলেন ২৯ জন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কামরুল হাসান মমিন, হেমায়েত হোসেন আবুল, সাজ্জাদ, আকিব, বিকাশ ও লতা রানীসহ অনেকে।
বক্তব্যে প্রভাষক নুরুল হুদা বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের এই ব্যাচটি আরসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যতম সেরা ব্যাচ।
উল্লেখ্য, সরকারি পাতারহাট আরসি কলেজ ১৯৬৬ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ সালে কলেজটিতে বি.এ (পাস) কোর্স চালু হয় এবং ২০১৬ সালে স্নাতক শ্রেণি খোলা হয়। ১৯৮৫ সালের ১ মার্চ কলেজটি প্রথম এমপিওভুক্ত হয়।
