মাকে ঘরে রেখে দুই মাস বয়সী দুটি রাম ছাগলের বাচ্চা চুরি, খুঁজে পেতে পুরস্কার ঘোষণা কৃষকের

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৭ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দাখালী গ্রামে দুই মাস বয়সী দুটি রাম ছাগলের বাচ্চা চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা কৃষকের ঘর থেকে ছাগলের বাচ্চা দুটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মতো রাতেও ছাগলগুলো ঘরের পাশের খোঁয়াড়ে রাখা ছিল। সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, দুটি রাম ছাগলের বাচ্চা নেই। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে নিশ্চিত হন যে দুর্বৃত্তরা ছাগল দুটি চুরি করে নিয়ে গেছে। তবে মা ছাগলটি ঘরেই ছিল।

ভুক্তভোগী কৃষক বলেন, “অনেক কষ্ট করে ছাগলগুলো লালন-পালন করছিলাম। এই বাচ্চা দুইটাই ছিল আমার বড় ভরসা। রাতের আঁধারে কে বা কারা এগুলো নিয়ে গেছে বুঝতে পারছি না।”

ছাগল দুটি খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছেন ওই কৃষক। তিনি জানান, কেউ যদি ছাগলগুলোর সন্ধান দিতে পারেন অথবা উদ্ধার করে দিতে সহযোগিতা করেন, তাহলে তাকে পুরস্কৃত করা হবে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাঝেমধ্যেই ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। গরিব কৃষকের ঘর থেকে এভাবে পশু চুরির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোনো ব্যক্তি ছাগলগুলোর সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার:

যোগাযোগ: ০১৭২৪৫৯১৬৯১