মেহেন্দিগঞ্জের ১৬টি ইউনিয়নে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু কাল

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ মাস আগে

 

দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল ৫ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ৯টা থেকে সরকারের উদ্যোগে জরুরি হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে।

প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় এই কর্মসূচি পরিচালিত হবে। এর অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়ও এই টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মেহেন্দিগঞ্জ উপজেলার সকল ১৬টি ইউনিয়ন ও পৌর এলাকায় একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা (MR) টিকা প্রদান করা হবে।

অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে, তালিকা অনুযায়ী নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে তাদের শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য।