মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আশা গ্রামে দেড় বছরের এক শিশু পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (১২ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি গোবিন্দপুর এলাকার বাসিন্দা আক্তার মাঝির গাজী। পরিবার সূত্রে জানা যায়, ভাড়াবাড়িতে বসবাসরত অবস্থায় অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
