বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ খা (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ হাওলাদার,বাড়ি কাজিরহাট কাঠের পোলের অপর পাশে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলিমাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই সময় তিনি ঘরের মেরামতের কাজের জন্য মিস্ত্রি নিয়ে কাজ করছিলেন। ঘরের একটি টিনের চাল তিনজন মিলে নিয়ে যাওয়ার সময় সেটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে মোহাম্মদ হাওলাদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
