আজ ১০ মে ২০২৬ ইং, রোববার রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে “নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬”। দেশের নৌপথকে আরও নিরাপদ করা এবং যাত্রী ও নৌযান মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান (এমপি)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের নদীমাতৃক ভৌগোলিক পরিবেশে নৌপথ যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। তাই নৌপথে দুর্ঘটনা রোধ, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জানমালের সুরক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
এ সময় “বিপদমুক্ত নৌযাত্রা ও জানমালের সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে নৌযানে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, অতিরিক্ত যাত্রী বহন না করা, নিয়ম মেনে নৌযান পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও প্রচারণা পরিচালনা করা হচ্ছে বলেও আয়োজকরা জানান।
