বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের মোঃ মহিবুল ইসলাম হৃদয় ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন হাজারীবাগ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন।
গত ২৭ মে, ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন হাজারীবাগ থানা ছাত্রলীগের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এ কমিটিতে মহিবুল ইসলাম হৃদয়কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এ উপলক্ষে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মহিবুল ইসলাম হৃদয় মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের বাসিন্দা। তিনি ভাষানচরের সি এইচ এম এস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে বরিশাল ইসলামিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বর্তমানে বরিশালের হাতেম আলী কলেজে বিএ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন।
শিক্ষাজীবনের পাশাপাশি তিনি ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য পংকজ নাথের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও ২০২২ সালে হাজারীবাগ থানা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
