বরিশালে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বরিশাল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সার্বিক বিষয় নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি-এর সঙ্গে বরিশাল মহানগর বিএনপি, বরিশাল জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বরিশালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।