মেহেন্দিগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার খান গ্রেফতার।

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে
আকতার খান

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আক্তার খানকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন (রবিবার) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার রুকুন্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আক্তার খান ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি বর্তমানে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।