ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত মেহেন্দিগঞ্জের জাকির হোসেন আখন

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৪ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩ নং চরএককরিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের কৃতি সন্তান জাকির হোসেন আখন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ছাত্রজীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তার ত্যাগ, পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবেই তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, জাকির হোসেন আখন সবসময় সাধারণ ছাত্র ও তরুণদের পাশে থেকে কাজ করেছেন। তার এই সাফল্যে চরএককরিয়া ইউনিয়নসহ পুরো মেহেন্দিগঞ্জবাসী গর্বিত।

নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন আখন বলেন, “দল আমার উপর যে আস্থা রেখেছে, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে ছাত্রসমাজের অধিকার আদায়ে কাজ করে যাবো।”