তারেক রহমানের সঙ্গে যুবদল নেতাদের মতবিনিময় সভা ৯ মে, উপস্থিত থাকবেন বরিশালের সালাউদ্দিন পিপলু

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ১ মাস আগে

আগামী ৯ মে ২০২৬, শনিবার রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সকাল ৯টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর সাথে যুবদল নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের যুবদল নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এদিকে, এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকবেন বরিশাল উত্তর জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক সালাউদ্দিন পিপলু। তার উপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মাঝে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।
সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক শক্তিশালীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।