বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য, দক্ষিণপাড়ের কৃতি সন্তান রাজীব আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক (ডিসি), পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, নদী ভাঙন থেকে জনপদ রক্ষা এবং মানুষের জীবন-জীবিকা নিরাপদ রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় স্থায়ী সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
