স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা মাহমুদ খানের

লেখক: মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৭ দিন আগে

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহমুদ খান।

মাহমুদ খান দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭-৯৮ সালে আর.সি. কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদমর্যাদায় দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ১৯৯৮-৯৯ সালে আর.সি. কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ২০০১-২০০৩ সালে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ২০০৩-২০০৪ সালে ঢাকা মহানগর উত্তর ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং ২০০৪-২০১০ সাল পর্যন্ত একই ইউনিটের সভাপতির দায়িত্বে ছিলেন।

২০১০-২০১২ সালে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ২০১২-২০২৩ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০১৪-২০২৩ সাল পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১৯৮০ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে।