প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

রাজধানীর,  কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শনিবার (০৯ মে ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি , এমপি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান, এমপি, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। সভায় নেতৃবৃন্দ দলীয় ঐক্য সুদৃঢ় করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।