উলানিয়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

লেখক: মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৬ দিন আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬ নং উলানিয়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ সোহেল হাওলাদারকে এবং সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মিরাজ হোসেনকে।

কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন রায়হান হাওলাদার, নূর উদ্দিন বিশ্বাস, নিলয়, মাহমুদ হাসান সুজন, মামুনুর রশিদ, আল-আমিন তালুকদার, সোহান হোসেন, রিয়াজ খান ও চুন্নু সরদার।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন শুভ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম সরওয়ার মান্নাকে।

সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাকিল হোসেন, নিহাদ হোসেন, মামুনুল ইসলাম, রাসেল হোসেন, মোঃ হাবিব, মোঃ সাইফুল ইসলাম, কামরুল হাওলাদার, সামি চৌধুরী, আকাশ মাহমুদ নাঈম, মোঃ সাব্বির ও রকিবুল ইসলাম রাজু।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বেলায়েত হোসেন শাহিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মিজারুল ইসলাম।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাহাদাত সোহাগ ও সদস্য-সচিব জুবায়ের মাহমুদ স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এই কমিটিকে ১৬ নং উলানিয়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করা হয়েছে।