বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের সন্তান রুবেল তালুকদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ খবরে দক্ষিণ উলানিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।
জানা যায়, রুবেল তালুকদার দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর আগে তিনি গুলশান থানা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ এনামুল হক মেহেন্দিগঞ্জ প্রতিনিধিকে জানান, “রুবেল তালুকদার রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। দলের কঠিন সময়েও তিনি সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। তার এই মূল্যায়নে আমরা আনন্দিত।”
এদিকে রুবেল তালুকদারকে গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল নির্বাচক প্যানেলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ উলানিয়া ইউনিয়নের নেতাকর্মী ও এলাকাবাসী।
