মেহেন্দিগঞ্জে গাঁজাসহ তিন যুবক আটক।

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৪ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহেন্দিগঞ্জ থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— মোঃ নাসির উদ্দিন মাঝি (২৩), পিতা: আবুল কাশেম মাঝি, মাতা: সালেহা বেগম; মোঃ মিরাজ বিশ্বাস (৩০), পিতা: মোঃ ইব্রাহিম বিশ্বাস, মাতা: মোসাম্মৎ সাহিদা বেগম; এবং মোঃ আল আমিন মাঝি (২৫), পিতা: আব্দুল কাদের মাঝি, মাতা: মৃত মমতাজ বেগম। তাদের সবার বাড়ি পূর্বহরণী ৬ নং ওয়ার্ড, মেহেন্দিগঞ্জ উপজেলা, বরিশাল জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে সেকেন্ড অফিসার মনিরুর রহমান সুজন, এসআই সিদ্দিকুর রহমান, এসআই আজাদসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি মমিন উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে তাদের থানায় আনা হয় এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।