আলিমাবাদে ঘুমন্ত নারীর কান ছিঁড়ে ৫ আনা স্বর্ণের গহনা চুরি‌।

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরমহিষা গ্রামে রাতের আঁধারে ঘুমন্ত এক নারীর কান ছিঁড়ে ৫ আনা স্বর্ণের গহনা চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় বাসিন্দা শাহজাহান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ৫৫ বছর বয়সী রহিমা বেগম  ঘুমিয়ে ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন পুত্রবধূ, ঘরের আরও এক বউ ও নাতি। চোর তার কান থেকে গহনা নেওয়ার সময় দুই কান ছিঁড়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় চিৎকার করেন।

তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চোর ঘরের একটি টিন ফাঁক করে ভেতরে প্রবেশ করে। গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় চোর তার পায়ের জুতা ফেলে যায়।

চুরি যাওয়া গহনার পরিমাণ ৫ আনা স্বর্ণ। বর্তমান বাজারদর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ৫ আনার মূল্য প্রায় ৭৬ হাজার ৯১০ টাকা।

ঘটনার খবর লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।