মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নং চাঁনপুর ইউনিয়নের রাজাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর মাদ্রাসার শিক্ষক ও অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের সুন্দর জীবন গঠন ও আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তারা বলেন, কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা এবং নৈতিক মূল্যবোধ ধরে রাখার মাধ্যমে শিক্ষার্থীরা জীবনে সফলতা অর্জন করতে পারবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
