সানজিদাহ ইসলাম শান্তা: মেধা ও অধ্যবসায়ে চিকিৎসা পেশার পথে

লেখক: শরিফুল ইসলাম রুবেল
প্রকাশ: ৫ দিন আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সাদেকপুরের সম্ভ্রান্ত মাতাব্বর বাড়ির কৃতী সন্তান সানজিদাহ ইসলাম শান্তা। ছোটবেলা থেকেই মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন তিনি।

সানজিদাহ ইসলাম শান্তার পিতা মো. জাকির হোসেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর হিসাবরক্ষক এবং মাতা জোবেদা খাতুন গৃহিণী। তাঁর দাদা ছিলেন মরহুম এলামত আলী মাতাব্বর।

শিক্ষাজীবনে তিনি চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে জিপিএ-৫, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসিতে জিপিএ-৫ এবং ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। পরে রাজধানীর হলিক্রস কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ নিয়ে এইচএসসি সম্পন্ন করেন।

এরপর চিকিৎসাবিজ্ঞানকে পেশা হিসেবে বেছে নিয়ে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ থেকে সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে মানুষের সেবা করাই সানজিদাহ ইসলাম শান্তার লক্ষ্য।