মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় জিএস খোকনের বাড়ির মসজিদের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অম্বিকাপুর এলাকার বাসিন্দা মো. রাসেল বেপারী (৪৬), মো. রাকিব হাওলাদার (৩২) ও শাখাওয়াত হাওলাদার (৩৩)।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।