ছবি: মোঃ আশিকুর রহমান
মেহেন্দিগঞ্জের পাতারহাট সরকারি মুসলিম মডেল হাইস্কুলের ২০১৮ ব্যাচের কৃতি শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান কৃতিত্বের সঙ্গে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (BDS) ডিগ্রি অর্জন করেছেন।
তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেন। আশিকুর রহমান সরকারি পাতারহাট মুসলিম মডেল হাইস্কুল অ্যালামনাই এসোসিয়েশন (PMHSAA)-এর গর্বিত সদস্য, তাঁর সদস্য আইডি নম্বর ৫৭৩।
আশিকুর রহমান কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান এবং মুক্তিযোদ্ধা মকিম তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোৎস্না আক্তার-এর একমাত্র পুত্র। তাঁর বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে।
তাঁর এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে PMHSAA পরিবার। ভবিষ্যতে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মেহেন্দিগঞ্জ তথা দেশের চিকিৎসাসেবায় আশিকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।
PMHSAA-এর সভাপতি মুস্তাফিজুর রহমান টুটুল ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন খান তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।
