মেহেন্দিগঞ্জে চরএককরিয়া ইউনিয়ন মহিলা দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

লেখক: শরিফুল ইসলাম রুবেল
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩নং চর এককরিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় কাঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৩ নং চরএককরিয়া ইউনিয়ন মহিলা দলের নবনির্বাচিত আহ্বায়ক মোসা. মুন্নি বেগম। সভা সঞ্চালনা করেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোসা. রিয়া আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শিহাব আহমেদ সেলিম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিরাজ শিকদার আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক জীবন নাহার।

এছাড়া ৩ নং চরএককরিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. দেলোয়ার হোসেন কানন তালুকদার, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ সিকদার, মোসলেম বাড়ী, বাহাদুর রাড়ী, মহসীন খান, সাবেক ছাত্রদল সভাপতি বর্তমান যুবনেতা মামুন অর রশীদ, জাহিদ হাসান রাসেল, স্বেচ্ছাসেবকদল নেতা জসিম, দিপু বেপারী, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাসুম গোলদার, সাধারণ সম্পাদক মোঃ সজিব সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে নেতৃবৃন্দ বক্তব্য দেন।