লেঙ্গুটিয়া-তালতলী খেয়াঘাটে ভাড়ার বৈষম্য: পুনঃনির্ধারণে এলাকাবাসীর জোর দাবি

লেখক: Imran Khan
প্রকাশ: ৪ মাস আগে
Oplus_131072

মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া-তালতলী খেয়াঘাটে দীর্ঘদিন ধরে চলে আসা ভাড়ার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত আবেদনও জানানো হয়েছে।

জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নির্দেশনায় উপজেলার বিভিন্ন খেয়াঘাটে ভাড়া অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের এমন জনবান্ধব পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

তবে একই সঙ্গে লেঙ্গুটিয়া-তালতলী খেয়াঘাটে দীর্ঘদিন ধরে চলে আসা ভাড়ার অসামঞ্জস্যতার বিষয়টি সামনে আসে। স্থানীয়দের অভিযোগ, লেঙ্গুটিয়া ঘাট থেকে বোরহানউদ্দিনের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার বেশি হলেও, ঢাকা অভিমুখী যাত্রীদের কাছ থেকে বোরহানউদ্দিনের সমপরিমাণ ভাড়া আদায় করা হচ্ছে।

এতে সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী ও ঘাট সংশ্লিষ্টদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দূরত্বের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে লেঙ্গুটিয়া-তালতলী খেয়াঘাটের ভাড়ার বৈষম্য দ্রুত নিরসন করা হোক। তারা মনে করেন, এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে ঘাট এলাকায় শৃঙ্খলাও ফিরে আসবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন