তীব্র গরমে অতিষ্ঠ শিক্ষার্থীদের স্বস্তি দিতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজের ভোলানাথ ক্যাম্পাসে ফ্যান বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের মাঝে এসব ফ্যান বিতরণ করেন
৯নং জাঙ্গালিয়া ইউনিয়ন
বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
ফ্যান বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সবুজ সেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউসুফ ঘরামী, সাবেক সাধারণ সম্পাদক জব্বার বিশ্বাসসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
তীব্র গরমের মধ্যে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়াশোনার ভোগান্তি কমাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা। তারা জানান, সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতার জায়গা থেকে দেলোয়ার হোসেনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে কড়া রোদের মধ্যে ক্লাসে শিক্ষার্থীদের কিছুটা হলেও স্বস্তি মিলবে।
উপস্থিত অতিথিরা আশ
