দাম্পত্য কলহের জেরে মেহেন্দিগঞ্জে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

লেখক: Imran Khan
প্রকাশ: ২ মাস আগে

মেহেন্দিগঞ্জ গলায় ফাঁস দিয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রী আ/ত্ম/হ/ত্যা করেছেন বলে সংবাদ পাওয়া গেছে।

আজ ১৪ এপ্রিল সকালে ছড়িয়ে পড়ে এই আ/ত্ম/হ/ত্যা/র সংবাদ।

 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের হাজিরহাট বাজার সংলগ্ন আশা গ্রামে।

মারা যাওয়া ঐ নারীর নাম সুমা বেগম (২৭)। সে একই এলাকার সৌদি প্রবাসী সুমন মাঝির স্ত্রী।

জানা যায়, গত ৭-৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে।

তাদের দাম্পত্য জীবনে ৬ বছরের একটি সন্তান রয়েছে যার নাম মুনায়েম।

 

প্রতিবেশী সুত্রে জানা যায়, গত মাস ৫ থেকে ৬ মাস যাবত সম্পর্ক টানাপোড়েন থেকে স্বামীর বাড়ি ছেড়ে নিজের বাবার বাড়িতেই অবস্থান করছিলেন সুমা বেগম।

সঙ্গে ছিলনা একমাত্র ছেলেও। ছেলে থাকতো তার দাদার বাড়িতে। আজ নিজ বাবার বাড়িতেই মা*রা যায় সুমা বেগম।