লুডু খেলা নয় টাকা ধার নিয়ে বিরোধের জেরে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হ*ত্যা।

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলায় ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আল আমিন ওরফে শাকিল (২৫) নামের এক মোটরসাইকেল চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হ*ত্যা করা হয়েছে। গত ১১ জুলাই (শনিবার) বিকেলে উপজেলার ৮নং চর গোপালপুর ইউনিয়নের জালির চর গ্রামের ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নি*হ*ত আল আমিন ওই এলাকার শাহজাহান পন্ডিতের বড় ছেলে। এই ঘটনায় নি*হ*তের মা হাসিনুর বেগম বাদী হয়ে প্রতিবেশী মৃত আলতাফ মাতুব্বরের ছেলে সাইফুল ইসলামকে (২৪) একমাত্র আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেছেন।

 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে প্রতিবেশী সাইফুল ইসলাম নিহত আল আমিনের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নেয়। ঘটনার দিন গত শনিবার বিকেল ৪টার দিকে আল আমিন ওই টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে তীব্র তর্কবিতর্ক হয়। এর জের ধরে সাইফুল মনে মনে ক্ষোভ পুষে রাখে এবং আল আমিনকে হ*ত্যার পরিকল্পনা করে।

বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে আল আমিন তাদের নিজেদের বসতবাড়ির কাচারী ঘরে স্থানীয় সাক্ষীদের সাথে লুডু খেলছিলেন। এ সময় সাইফুল ইসলাম পূর্ব আক্রোশের জের ধরে ঘর থেকে একটি লোহার হাতুড়ি নিয়ে এসে আল আমিন শাকিলের মাথার তালুতে সজোরে আঘাত করে। শাকিল র*ক্তা*ক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সাইফুল হাতুড়ি দিয়ে তার মাথার ডান পাশে, কানের নিচে এবং পিঠে উপুড়্যুপরি আঘাত করে গুরুতর হাড়ভাঙ্গা জখম করে।

 

 

ঘটনার সময় ঘরে থাকা অন্যান্য ও আশপাশের লোকজন চিৎকার শুরু করলে ঘাতক সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা অচেতন ও রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে সন্ধ্যা ৬:১৫ মিনিটে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিন উদদীন আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর পরই আসামি এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। কিন্তু পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যেই তাকে আটক করা সম্ভব হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ঘাতক সাইফুলের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।