মেহেন্দিগঞ্জে একই দিনে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে
নিহত ফাহাদুল ইসলাম মাহিম

বরিশালের মেহেন্দিগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব হর্নি গ্রামে পুকুরের পানিতে পড়ে ১৮ মাস বয়সী শিশু ওবায়দুল্লাহর মৃত্যু হয়। সে ওই গ্রামের মোহাম্মদ শাহিন মোল্লার ছেলে। ঘটনার সময় তার মা শাক-সবজি কাটছিলেন। এ সময় শিশুটি ঘর থেকে বের হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেলে ৫ নং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের ১ নং ওয়ার্ডে পানিতে পড়ে ফাহাদুল ইসলাম মাহিম (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চরলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোহেল এর একমাত্র ছেলে ।

একই দিনে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।