লেংগুটিয়া প্রভাতী ক্রীড়া সংঘের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ঘোষণা।

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৪ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের লেংগুটিয়া এলাকায় “লেংগুটিয়া প্রভাতী ক্রীড়া সংঘ এর ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬” আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে লেংগুটিয়া মুসলিম হাইস্কুল এন্ড কলেজ মাঠ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এতে অংশগ্রহণের জন্য প্রতি দলের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২০ মে ২০২৬।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১০,০০০ টাকা এবং রানার্স-আপ দল পাবে ৬,০০০ টাকা পুরস্কার।

আয়োজক কমিটি জানায়, প্রতিটি দলে ১০ জন খেলোয়াড় থাকতে হবে এবং নিবন্ধন ছাড়া কেউ খেলতে পারবে না। খেলা শুরুর ৩০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এছাড়া সকল দলকে উদ্বোধনী খেলায় উপস্থিত থাকতে হবে।

খেলার শৃঙ্খলা বজায় রাখতে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং মাঠে বিশৃঙ্খলা করলে পুরো দল দায়ী থাকবে।

হলুদ কার্ডের জন্য ৫০ টাকা এবং লাল কার্ডের জন্য ১০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। খেলা নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

আগ্রহী দলগুলোকে খেলোয়াড়দের এনআইডি বা ছবি জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে—মোঃ আবু সাইদ (স্যার), মোঃ মাসুদ, মোঃ আসাদ খান, মোঃ ইমরান, মোঃ মমিন ও মোঃ রবিন মাল-এর সাথে।