হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ১৭টি দল নিয়ে আয়োজিত জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে এসএসসি ব্যাচ-২০২৬ এর দল আনস্টপেবল-২৬ এবং এসএসসি ব্যাচ-২০২৫ এর দল ডেঞ্জার-২৫ মুখোমুখি হয়।
রোমাঞ্চকর এ ফাইনাল ম্যাচে ডেঞ্জার-২৫ কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনস্টপেবল-২৬। খেলা শেষে বিজয়ী দলের হাতে ২৫ হাজার টাকা এবং রানারআপ দলের হাতে ১৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়া চেতনা জাগ্রত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উল্লেখ্য, হিজলা উপজেলার ঐতিহ্যবাহী হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয় ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রফুল্ল নাথ নামে এক শিক্ষা অনুরাগী ব্যক্তি স্কুল টি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাইনাল খেলাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের প
র্দা নামে।
