মেহেন্দিগঞ্জ উপজেলার লেংঙ্গুটিয়া এলাকায় লেংঙ্গুটিয়া প্রভাতী ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত প্রভাতী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ আগামীকাল ৫ জুন (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
ফাইনাল ম্যাচে শক্তিশালী দুই দল চৌকশ ষোল ও জাঙ্গালিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। খেলাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব গিয়াস উদ্দিন দিপেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শিহাব আহমেদ সেলিম।
আয়োজকরা সকল ক্রীড়াপ্রেমী দর্শককে মাঠে উপস্থিত থেকে উপভোগ্য এ ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
