ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হওয়ার পর ফজলে করিম খানকে ঘিরে বিভ্রান্তি, পুরনো ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হওয়ার পর ফজলে করিম খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে তার কিছু ছবি ভাইরাল হওয়ায় নানা প্রশ্ন উঠেছে।

তবে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানা যায়, ভাইরাল হওয়া ছবিগুলো বর্তমান সময়ের নয়; বরং অনেক আগের তোলা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফজলে করিম খান দীর্ঘদিন ধরেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

তিনি ৩নং চরএককরিয়া ইউনিয়ন ছাত্রদলের ২ নং ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তিনি প্রায় ৯ থেকে ১০ বছর ধরে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করেছেন।

২ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি জানান, “২০১৮ সালের কমিটিতে করিম আমার প্রচার সম্পাদক ছিল। সে সবসময় দলের কার্যক্রমে সক্রিয় ছিল এবং ঢাকা ও বরিশালের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত উপস্থিত থাকত।”

৫ আগস্টের আগেও তিনি বিএনপির একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা এবং সংগঠনের প্রতি নিষ্ঠার ভিত্তিতেই তাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয় নেতাদের অভিযোগ, করিমের পুরনো ছবি ব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তার রাজনৈতিক সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

এ বিষয়ে দলের একাধিক নেতাকর্মী জানান, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।