মেহেন্দিগঞ্জের সাবেক ইউএনও পিজুস চন্দ্র দে উপসচিব পদে পদোন্নতি।

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ মাস আগে
পিজুস চন্দ্র দে

বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। ১৭ আগস্ট এ সংক্রান্ত পদোন্নতির আদেশ জারি করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দে। তিনি ২০২০-২০২১ সালে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

মেহেন্দিগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন সরকারি উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনায় কর্মরত ছিলেন।

উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় পিজুস চন্দ্র দে-কে অভিনন্দন জানিয়েছেন মেহেন্দিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে তার আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করেছেন তারা।