মেহেন্দিগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আরিফ ফরাজি গ্রেপ্তার ।

লেখক: নিউজ ডেস্ক।
প্রকাশ: ৩ মাস আগে
অভিযুক্ত আরিফ ফরাজি

মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ১০ বছর বয়সী এক শিশু নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আরিফ ফরাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ফেরিঘাট এলাকা থেকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ইউনিয়নের হারুন রাড়ির বাগানের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, আব্দুর রব ফরাজির ছেলে আরিফ ফরাজি পথ থেকে শিশুটিকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে বাগানের ভেতরে নিয়ে গিয়ে নির্যাতন করে এবং গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত ভোলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী তানজিলা আক্তার বলেন, “আমার বোনকে রাস্তা থেকে টেনে নিয়ে যাওয়া হয়। আমরা এ ঘটনার বিচার চাই।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।