মুলাদীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, ইয়াবা-গাঁজা ও টাকা উদ্ধার

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বরিশালের মুলাদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত পরিমাপক যন্ত্র ও মাদক বিক্রির টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর ৫ নম্বর ওয়ার্ডের মো. মাসুম হাওলাদার (৩২), চরলক্ষ্মীপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. সোহেল খান (৪২), কাজিরচর ১ নম্বর ওয়ার্ডের মো. রাসেল বেপারী (৩২) এবং একই এলাকার মো. সাকিব হাওলাদার (১৮)।

পুলিশের তথ্যমতে, মুলাদী থানার চরলক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা, মাদক বিক্রির পরিমাপক যন্ত্র এবং মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে মামলার অভিযোগ আদালতে বিচারাধীন এবং অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের নির্দোষ হিসেবে বিবেচনা করার আইনগত অধিকার রয়েছে