শনিবার (১৩ জুন ২০২৬) উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বরিশালের জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ শিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও পর্যালোচনা সভায় অংশ নেন।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রাজীব আহসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হিজলা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এছাড়া তিনি উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে উপজেলা চত্বরে এক হাজার আসন বিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণের ঘোষণা দেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ঘোষিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হিজলার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।
