মেহেন্দিগঞ্জের সুজন হোসেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের খান বাড়ির জাহাঙ্গীর আলম খানের ছেলে মোঃ সুজন হোসেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, সুজন হোসেন উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করে পরবর্তীতে ঢাকার একটি সরকারি কলেজে ভর্তি হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এদিকে, তার এ অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, সুজন হোসেন তার নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করবেন। যযযযয