মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: নিউজ ডেস্ক: মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ মাস আগে

পুলিশের অভিযানে রুকুন্দি এলাকা থেকে আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—গোবিন্দ চন্দ্র দাস (৩০), পিতা: গৌরাঙ্গ দাস এবং তার সহযোগী মোঃ মাইদুল ইসলাম মাল (২০), পিতা: মোঃ আলতাফ হোসেন মাল। তারা উভয়েই উপজেলার রুকুন্দি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে রুকুন্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।