৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃতদের একজন পল্লী বিদ্যুতের এক প্রকৌশলীর ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

শুক্রবার বিকাল পৌনে ৬টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুনে এই অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান।

১. আলম খান (৩৭),পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলা মামলার আসামি।

২. শাকিল রাঢ়ী (২৪): সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর ওয়ার্ডের হানিফ রাঢ়ীর ছেলে।