মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

লেখক: Imran Khan
প্রকাশ: ৪ মাস আগে

মেহেন্দিগঞ্জ চলমান মাদক বিরোধী অভিযানে ডাকাতী মামলার আসামি গাঁজা সহ গ্রেপ্তার ১

 

গ্রেফতারকৃত আসামি, মোঃ সুমন ওরফে রাফি বেপারী (২০) পিতা মোহাম্মদ বাছেদ বেপারী সাং- -হাসানপুর, ০৩ নং ওয়ার্ড, থানা মেহেন্দিগঞ্জ, কে মাদক গাঁজাসহ গ্রেপ্তার পূর্বক নিয়মিত মামলা রুজু করে, বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এসআই সিদ্দিকুর রহমান ও এসআই রহিম (১)’র নেতৃত্বে ইং ১৭/০৪/২৬ তারিখ অভিযান পরিচালনা করিয়া রাজাপুর এলাকা হইতে তাহাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় ডাকাতি মামলা রয়েছে। সে একজন পেশাদার অপরাধী ও মাদক কারবারি।

 

এই বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান বলেন, এই অভিযান চলমান থাকবে সে যেখানেই থাকুক না কেন মাদকের বিরুদ্ধে কোন আপস নেই আমি যতদিন মেহেন্দিগঞ্জে থাকবো ততদিন মাদকের বিরুদ্ধে থাকব।

মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।