বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) মেহেন্দিগঞ্জ থানার উদ্যোগে পরিচালিত অভিযানে উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ ফিরোজ পালোয়ান (৪০)। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার জালির চর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ রফিকুল ইসলাম পালোয়ান এবং মাতার নাম আকলিমা বেগম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
