হিজলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

লেখক: নিউজ ডেস্ক।
প্রকাশ: ৩ মাস আগে

বরিশালের হিজলা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. জাহাঙ্গীর হাংকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর হাং হিজলা উপজেলার খাগেরচর এলাকার বাসিন্দা। তিনি হোসেন হাংয়ের ছেলে।
পুলিশ জানায়, হত্যা মামলায় বিজ্ঞ আদালত জাহাঙ্গীর হাংকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘ ১৮ বছর ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে হিজলা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জাহাঙ্গীর হাংকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।