ছবিঃ সংগ্রহীত।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের শান্তিনগর কাঠেরপুল এলাকায় রাতে জেনারেটর চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে ২ যুবকসহ এক ভাঙ্গারি ব্যবসাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১৮ মে ২০২৬ সকালে একটি জেনারেটর চুরির উদ্দেশ্যে ওই এলাকায় গেলে জনতা তাদের হাতেনাতে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আনন্দবাজার এলাকার ভাঙ্গরি ব্যবসায়ী বাবুল (৪০) এবং চরফেনুয়া এলাকার রবিউল (২৫), পিতা হোসেন দালাল। অপর একজনও স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, বাবুলের আনন্দবাজারের ভাঙারির দোকানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। তার বিরুদ্ধে ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগও রয়েছে। এছাড়াও আটক তিনজন শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন চুরি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
