বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন সোহাগ চাপরাসী (৪০)। তিনি মাহেব হোসেন চাপরাসী ও শাহনাজ পারভীনের সন্তান। তার স্থায়ী ঠিকানা দক্ষিণ জাঙ্গালিয়া, ০৮ নং ওয়ার্ড, ০৯ নং জাঙ্গালিয়া ইউনিয়ন, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল।
জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ মতিউর রহমান, এসআই সাজেদুর রহমানসহ সংযোগ ফোর্সের আরও ৫ সদস্য।
পুলিশ জানায়, আটককৃতের কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন বলেন, “মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি একজন অপরাধী—এটাই তার একমাত্র পরিচয়। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
