মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে অগ্নিকাণ্ড, ক্ষতি ৫ লাখ টাকার বেশি ।

লেখক: শরিফুল ইসলাম রুবেল
প্রকাশ: ২ ঘন্টা আগে

মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দর তেমুহনি চত্বরে খান ইলেকট্রনিক্স নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সহযোগিতা ও স্থানীয়দের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দোকানের মালিক দুলাল খান জানান, অগ্নিকাণ্ডে তাঁর পাঁচ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দোকান মালিক।