মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) প্রতিমন্ত্রী রাজিব আহসানের প্রত্যক্ষ নির্দেশনায় মেহেন্দিগঞ্জে স্বচ্ছতার সঙ্গে সরাসরি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রতিবন্ধী কার্ড নিশ্চিতকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কার্যক্রমে শত শত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত হন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি আবেদনকারীর শারীরিক অবস্থা পরীক্ষা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুর রহমান।
সরেজমিনে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে যোগ্য সুবিধাভোগীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সনদ ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান করা হয়।
সরাসরি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধীদের কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রতিবন্ধী কার্ড ও সরকারি সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
