বরিশালের মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (PMHSAA)-এর প্রথম পূর্ণাঙ্গ ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করে বিদ্যালয়ের উন্নয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
একটি শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন প্রজন্মের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগের ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের পরিধি বাড়িয়ে ৩১ সদস্যে উন্নীত করা হয়েছে।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান টুটুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজ উদ্দিন খান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন কবির উদ্দিন আফসারী ও ডা. মো. নাসিরউদ্দিন মিতুল। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফুর রহমান।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. আনোয়ার হোসেন, এস এম সরোয়ার হোসেন, মো. সারফুদ্দিন ও মো. ইমতিয়াজ হোসাইন।
সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম পরশ, দপ্তর সম্পাদক কাউসার ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাওহিদুল বারী শাহীন, সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ডিউক, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ মিঠু, তথ্য ও গবেষণা সম্পাদক শারাফাত হোসাইন রোমেন, ছাত্রবিষয়ক সম্পাদক মো. রায়হানুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এম এম ফাহাদ হোসেন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ হেমায়েত উল্লাহ নকিব।
এছাড়া সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম অথৈ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক অয়ন।
কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আতিকুর রহমান, মো. জাহিদ হাসান শাকিল, নাজমুল হক রাহাত, মেহেদী হাসান রনি, আহমেদ ইমতিয়াজ রিফাত, মেহেদী হাসান রাব্বি ও মো. সাইম হোসেন।
তবে মহিলা বিষয়ক সম্পাদকের পদটি বর্তমানে শূন্য (TBD) রাখা হয়েছে।
সংগঠনটির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরও সুদৃঢ় যোগাযোগ ও ঐক্য তৈরি হবে এবং বিদ্যালয়ের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
