মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাতারহাট বন্দরের উত্তর বাজার ঈদগাহ মাঠ থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাতারহাট বন্দর।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ হোসেন।

এ ছাড়া বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপন মিয়া, সদস্য সচিব আমিরুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন বলেন, “সকলকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দিনে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করায় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।