মেহেন্দিগঞ্জের সিন্নিরচর এলাকায় কালাবদর নদীতে চারা বিক্রির ট্রলারে ডাকাতি ,নগদ টাকা-মোবাইল লুট।

লেখক: বিএম নাঈম মাহমুদ
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

পিরোজপুরের স্বরূপকাটি এলাকা থেকে বিভিন্ন ফলজ গাছের চারা বিক্রির জন্য মেহেন্দিগঞ্জে যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছে আমেনা পরিবহন নামে একটি টলার বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মেহেন্দিগঞ্জের সিন্নিরচর এলাকায় আসলে হঠাৎ চারা কিনবেন বলে ট্রলারে উঠে পড়ে ৫/৭ জনের একটি ডাকাতদল পরে টলারে থাকা ইউনুস ব্যাপারী নাসির বেপারী লিটন বেপারী ও জাহিদ হোসেনের কাজ থেকে মোট নগদ ৭০ হাজার টাকা চারটি স্মার্টফোন তিনটি বাটন ফোন দুইটি টর্চ লাইট ও ১০ লিটার মবিল নিয়ে যায়।

তারা প্রতি সপ্তাহে স্বরূপকাঠি থেকে বিভিন্ন ফলজ গাছের চারা বিক্রির উদ্দেশ্যে মেহেন্দিগঞ্জে আসেন
ইউনুস ব্যাপারে জানান এনজিও থেকে লোন নিয়ে ও ধার নিয়ে তিনি এই ব্যবসা করছেন ওই এলাকাতে প্রায় ডাকাতির ঘটনা ঘটে এমন চলতে থাকলে তাদের আর মেহন্দিগঞ্জে ব্যবসা করতে আসা সম্ভব হবে না